
জ্যাকসন হাইটসে জাতীয় পাটি যুক্তরাষ্ট্র শাখার বর্ধিত সভা
নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পাটির যুক্তরাষ্ট শাখার তৃণমূল নেতাদের অনুরোধে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ৯ এপ্রিল আয়োজিত বর্ধিত সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার। জাপার সিরিয়র সহসভাপতি জসিম চৌধুরী, জাপার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. গোলাম জহির কবির, জাপার সংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার প্রচার সম্পাদক মীর জাকির জাপার, কোষাধ্যক্ষ জি, এস, ইলিয়াস, দপ্তর সম্পাদক শক্তি ধর দাশ গুপ্ত এবং প্রতিটি বরো শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভার শুরুতে দলীয় সংগীতের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা-প্রয়াত পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।



