আঞ্চলিকবাংলাদেশ

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৭

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ির ভেতরে কী পরিমাণ মানুষ আটকে আছেন সেটি এখনই বলা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার হলে তখন বিস্তারিত বলা যাবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম জানান, বাসটি ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি বাস। পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension