
বিনোদন
টুইটের মাধ্যমে গুগল সিইও সুন্দর পিচাই স্মরণ করলেন শ্রীদেবীকে
রূপসী বাংলা ডেস্ক:শ্রীদেবীর অন্যতম বড় অনুগামী গুগলের সিইও সুন্দর পিচাই। সদমায় তাঁর অভিনয় এখনও সুন্দরের চোখে ভাসে। শ্রীদেবীর মৃত্যুতে শোকাহত গুগল সিইও টুইট করে জানিয়েছেন এ কথা।
শ্রীদেবীকে নিয়ে তাঁর স্বামী বনি কপূরের খোলা চিঠির নীচে সুন্দর পিচাই টুইট করেছেন, সদমায় তাঁর অভিনয় আমার অন্যতম প্রিয়, পরিবারের সঙ্গে শ্রীদেবীকে দেখা জীবনের অন্যতম আনন্দময় স্মৃতি। তিনি আমাদের মত বহু মানুষের জীবনের পথিকৃৎ ও প্রেরণা ছিলেন। তাঁর প্রয়াণে শোকাহত, তিনি যেন শান্তিতে নিদ্রা যান।



