বাংলাদেশ

টেকনাফের কাউন্সিলর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রূপসী বাংলা ডেস্ক:কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছেন, যিনি ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শনিবার দিবাগত রাত একটার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত একরাম সাবেক পৌর যুবলীগের সভাপতিও ছিলেন।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, কক্সবাজারের টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাব-৭ এর একটি দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি একরামুল হকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি ও পাঁচটি খালি খোসা উদ্ধার করা হয়।

একরামের বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension