যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ছেলের বান্ধবী করোনায় আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিম্বার্লি গুইলফয়ল করোনা পজিটিভ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো।

কিম্বার্লি গুইলফয়ল সাবেক ফক্স নিউজের প্রাক্তন কর্মচারী ও ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী।

শনিবার ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির চিফ অফ স্টাফ সার্জিও গর বলেন, কিম্বার্লি আইসোলেশনে গেছেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প জুনিয়রের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

তিনিও স্বেচ্ছা আইসোলেশনে গেছেন এবং সব ধরনের অনুষ্ঠানে যোগদান বাতিল করেছেন।

ট্রাম্পের ভিক্টরি ফিন্যান্স কমিটির সূত্র বলছে, কিম্বার্লি সম্প্রতি প্রেসিডেন্টের সংস্পর্শে যান নি।

তবে তিনি তুলসা, ওকলাহোমায় গিয়েছিলেন। সেখানে তিনি মাস্ক পরেন নি বলেও জানা গেছে।⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension