গণমাধ্যমপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা

ভয়েস অব আমেরিকার সাংবাদিক এবং তাদের ইউনিয়নগুলো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, মার্কিন অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যা এসব প্রতিষ্ঠানে কর্মরতদের বাক-স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। শুক্রবার (২১ মার্চ) রাতে ফেডারেল আদালতে মামলাটি করা হয়।

নিউ ইয়র্কের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এই মামলায় বাদী হয়েছে ভয়েস অব আমেরিকার সাংবাদিক, রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও কয়েকটি ইউনিয়ন।

আর এতে বিবাদী করা হয়েছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া, কারি লেক ও সেখানে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ প্রতিনিধি অ্যারিজোনাকে।
মামলায় বলা হয়েছে, বিশ্বের অনেক অংশে বস্তুনিষ্ঠ সংবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস হারিয়ে গেছে এবং শূন্যতা পূরণের জন্য কেবল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমই অবশিষ্ট রয়েছে। লেক সম্প্রচার সংস্থাটিকে একটি ‘ব্যাপক নষ্ট’ হিসাবে বর্ণনা করেছেন, যা ভেঙে দিয়ে পুনর্নির্মাণ করা দরকার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ভয়েস অব আমেরিকা বস্তুনিষ্ঠ সংবাদের উত্স হিসেবে প্রায়শই কর্তৃত্ববাদী দেশগুলো সংবাদ প্রচার করে আসছে।

কংগ্রেসের অর্থায়নে এটি একটি চার্টারে মাধ্যমে সুরক্ষিত, যা সাংবাদিকতার নীতির আলোকে তার বিষয়বস্তু প্রকাশের নিশ্চয়তা দেয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত পরিচালক ভিক্টর মোরালেস এবং বিশেষ উপদেষ্টা কারি লেক গত শনিবার ১,৩০০ জনেরও বেশি কর্মচারীকে ছুটিতে পাঠিয়েছেন এবং বেশ কয়েকটি সংবাদ পরিষেবার জন্য তহবিল কমিয়ে দিয়েছেন।

এই পদক্ষেপগুলো প্রথম সংশোধনী এবং কংগ্রেসের দ্বারা ভয়েস অব আমেরিকাকে অনুমোদিত এবং তহবিল প্রদানকারী আইন লঙ্ঘন করেছে। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে অবৈধভাবে এটি বন্ধ করে দিয়েছে।

রিপাবলিকানরা অভিযোগ করেছেন যে সংবাদের উৎসটিতে বামপন্থী প্রচারণার প্রভাব রয়েছে। তবে এর পরিচালনাকারীরা বলছেন, এটিকে বাস্তবে সমর্থন করা হয় না।
মামলায় বলা হয়, ‘দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন এটিকে পুরোপুরি বন্ধ করার প্রয়াসে পুরো সংস্থাটির কাছে একটি বিশেষ কৌশল নিয়েছে।

যুক্তরাষ্ট্রের রিপোর্টার্স উইদাউট বর্ডারের নির্বাহী পরিচালক ক্লেটন ওয়েইমার্স বলেন, ভয়েস অব আমেরিকা এবং বৃহত্তর গণমাধ্যমের স্বাধীনতা কমিউনিটিকে রক্ষায় কাজ করতে তার সংস্থা বাধ্য হয়েছে।

ভয়েস অব আমেরিকার সহযোগী কার্যক্রম রেডিও ফ্রি এশিয়ার মুখপাত্র রোহিত মহাজন জানান, শুক্রবার পদক্ষেপের পর ওয়াশিংটন অফিসের প্রায় ২৪০ জন বা ৭৫ শতাংশ কর্মীর জন্য অবৈতনিক ছুটি কার্যকর হয়েছে।

রেডিও ফ্রি এশিয়াও বিদেশে সংবাদ সংগ্রহে সংস্থাটিকে সহায়তা করা ব্যক্তিদের সঙ্গে ফ্রিল্যান্স চুক্তি বাতিল করার পদক্ষেপ নিয়েছে। রেডিও ফ্রি এশিয়াও কংগ্রেসের বরাদ্দকৃত তহবিল প্রবাহ অব্যাহত রাখতে মামলা করারও উদ্যোগ নিচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension