
ট্রাম্প ওভাল অফিসে বাইডেনের জন্যে ‘খুব উদার’ চিঠি রেখে গেছেন
বুধবার সকালে হোয়াইট হাউজ ছেড়ে যাবার আগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তরসূরির জন্য একটি চিঠি রেখে গেছেন।
প্রেসিডেন্ট বাইডেন বুধবার সাংবাদিকদের বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে চলে যাওয়ার আগে তাকে ‘খুব উদার’ একটি চিঠি লিখেছেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘যেহেতু এটি গোপন ও ব্যক্তিগত ফলে আমি তার সঙ্গে কথা বলার আগে এটা নিয়ে বলতে চাই না’, ‘তবে এটি অত্যন্ত আন্তরিক ছিল’, বলেন বাইডেন।
প্রেসিডেন্ট বাইডেন তার নতুন অফিসে নির্ধারিত নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় এসব কথা বলেন।
ট্রাম্পের মুখপাত্র জুড ডিয়ার ফক্স নিউজকে নিশ্চিত করেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ঐতিহ্য অনুযায়ী ওভাল অফিসের রেজোলিউট ডেস্কে তাঁর উত্তরসূরির জন্যে একটি চিঠি রেখেছিলেন।
অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স বিজনেসকে বলেন যে, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার উত্তরসূরি নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্যে একটি হাতে লিখিত নোট রেখে গেছেন।
ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে অংশ না নিয়ে দেড়শ’ বছরের ঐতিহ্য ভাঙলেও তিনি নতুন প্রেসিডেন্টকে চিঠি লিখে যাওয়ার ৩২ বছরের ঐতিহ্যটি ধরে রাখলেন।
Biden says Trump left him a ‘very generous’ letter in the Oval Office https://t.co/E0EJCgijyF
— Fox News (@FoxNews) January 21, 2021
এদিকে ট্রাম্পের একজন সিনিয়র সহযোগী সিএনএনকে জানিয়েছেন, চিঠিটিতে দেশের জন্য ভবিষ্যত শুভকামনা এবং নতুন প্রশাসনকে দেশের প্রতি যত্নবান হতে আহবান করেন ট্রাম্প। মঙ্গলবার রাতে ওভাল অফিসে ট্রাম্পের অনেকগুলো কাজের ভেতরে বাইডেনকে চিঠি লেখা ছিল অন্যতম।❐
জাআ / ফক্স নিউজ



