খেলা

ডাইপার পরা শিশুর স্ট্রেট ড্রাইভে হতবাক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন টুইটারে শেয়ার করেছেন একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ক্ষুদে ক্রিকেটার। পরনে তার টি শার্ট ও ডায়াপার! হাতে একজোড়া গ্লাভস পরে সে নেমে পড়েছে ক্রিকেট খেলতে। কোনও একটি ঘরের মধ্যেই সে খেলছে। তার ব্যাট থেকে বেরোচ্ছে একের পর এক চমকে দেওয়া স্ট্রোক। একেবারে কেতাবি ঢংয়ে ড্রাইভ শট খেলছে সে। একেবারে সোজা ব্যাটে ব্যাটের মাঝখান দিয়ে শট খেলার প্রবণতা, সুন্দর টেকনিক অবলম্ব করে একরত্তি ব্যাটসম্যানের ক্রীড়া নৈপুণ্য চমকে দিয়েছে ভনকে।

যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। ওইটুকু শিশুর এখনও প্যান্ট পরার অভ্যাস হয়নি, কিন্তু ক্রিকেট শটে যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে! ভিডিওটি শেয়ার করেছেন ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেটার, সাবেক অধিনায়ক স্বয়ং মাইকেল ভন। ক্যাপশনে মজা করে লিখেছেন, তিনি নিশ্চিত, কোনও না কোনও ভাবে ব্রিটিশ যোগসূত্র রয়েছে অতটুকু শিশুটির। নইলে এমন কপিবুক ক্রিকেট! এত নিখুঁত স্ট্রেট ড্রাইভ, এই বয়সে!

এই খেলা দেখে নেটিজেনরাও মুগ্ধ। অনেকেই নানা রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘‘নিখুঁত ক্রিকেট স্টাইল।” আর একজন আবার লিখেছেন, ‘‘আরে এই ছেলেটার চোখ আর রিফ্লেক্স যে স্টিভ স্মিথের মতো।”

একজন লেখেন, ‘‘টেন্ডুলকরের পুনর্জন্ম।”

তবে সকলেই কেবল প্রশংসা করেননি। কেউ কেউ মজাও করেছেন তার ক্রিকেট প্রতিভা দেখে। একজন যেমন লেখেন, ‘‘ওকে বাউন্সার দাও।” এর উত্তরে একজন আবার লেখেন, ‘‘একমাত্র ব্যাটসম্যান যে বাউন্সারেও বোল্ড হতে পারে।”

কোনও কোনও ফ্যান আবার মাইকেল ভনকে চিমটি কাটতে ছাড়েননি। তেমনই একজন লেখেন, ‘‘একে দেখে মনে হচ্ছে টেকনিক আপনার চেয়েও ভাল, কী বলেন মাইকেল ভন?”

আর একজনের সরস মন্তব্য, ‘‘আপনিও কি এই একই ব্র্যান্ডের ন্যাপি পরেই ব্রেট লিকে খেলতেন?”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension