যুক্তরাষ্ট্র

ডাকযোগে ভোটগ্রহণ নিয়ে সতর্ক করলো যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোটগ্রহণের ফল ভালো হবে না বলে সতর্ক করেছে মার্কিন পোস্টাল সার্ভিস।

মার্কিন পোস্টাল সার্ভিস ১৫টি অঙ্গরাজ্যে চিঠি পাঠিয়ে আশঙ্কা প্রকাশ করেছে, নির্বাচনের দিন গণনার জন্য ডাকযোগে পাঠানো সবগুলো ব্যালট সময়মতো নাও পৌঁছাতে পারে।

পোস্টাল সার্ভিসের কাছ থেকে পাওয়া চিঠিটি প্রকাশ করেছে পেনসিলভানিয়া। যুক্তরাষ্ট্রে কর্মদিবসে নির্বাচন হওয়ার কারণে, সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ রয়েছে।

এ বছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে৷

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, তিন চতুর্থাংশ রিপাবলিকান সশরীরে আর ৫০ শতাংশ ডেমোক্র্যাট মেল ইন পদ্ধতিতে ভোট দিতে চান।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে মেল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই এর বিরোধিতা করছেন।

এমন অবস্থায় ডাকযোগে ভোটগ্রহণ নিয়ে সতর্ক করেছে খোদ পোস্টাল সার্ভিসই।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension