আন্তর্জাতিক

ডিডাব্লিউর সম্প্রচার বন্ধ করলো রাশিয়া

জার্মানির বার্লিনে জার্মান ভাষী রুশ রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্ক আরটি’র সম্প্রচার বন্ধের জবাবে বৃহস্পতিবার জার্মান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার (ডিডাব্লিউ) মস্কো অফিস বন্ধ করার ঘোষণা দেয় রাশিয়া। সংবাদমাধ্যমের সব রিপোর্টারের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়।

বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানায়, মস্কোয় ডিডাব্লিউর অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউর সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। তার মানে, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না রাশিয়া। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না।

এদিকে, রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডিডাব্লিউর মহাপরিচালক পিটার লিমবুর্গ। তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ভেতরে ডিডাব্লিউর স্যাটেলাইট এবং সব ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপর থেকে ডিডাব্লিউকে তাদের ফরেন এজেন্ট হিসেবে দেখা হবে।

রাশিয়ার এই ‘ফরেন এজেন্ট’ আইন নিয়ে বিতর্ক আছে। গত কয়েক বছরে বহু সাংবাদিক এবং মানবাধিকারকর্মীকে এই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। এই আইনের ধোঁয়া তুলে বন্ধ করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন।

সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটির জার্মানভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়। বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাশিয়া। অবশ্য জার্মানি সে সময় জানিয়েছিল, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে। তারপরই রাশিয়ার এই পদক্ষেপ নিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension