বাংলাদেশ

ড. কামালকে হত্যার ষড়যন্ত্র!

রূপসী বাংলা বাংলাদেশ ডেস্ক রিপোর্ট:  গণফোরামের মহাসচিব মোস্তফা মোহসিন মন্টুর সঙ্গে জনৈক শওকতের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ওই ফোনালাপ সোশাল মিডিয়ায় ভাইরাল। কথোপকথনে দেখা যায় শওকত নামের নামের ওই ব্যক্তি মোস্তফা মহসীন মন্টুকে ড. কামালের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তার দাবি, ‘আসন্ন নির্বাচনে বিএনপির যদি টাকা পয়সায় কাজ না হয় তাহলে রাজনৈতিক ফায়দা লুটার জন্য ডা. কামাল হোসনকে হত্যা করা হতে পারে।’

সোশাল মিডিয়ায় ফাঁস হওয়া ওই কথোপকথন পুরোপুরি তুলে ধরা হলো।:

শওকত: মন্টু ভাই আমি শওকত বলছিলাম

মোস্তফা মোহসিন মন্টু : হ্যা শওকত কেমন আছো?

শওকত: আছি ভালো, আপনি কেমন আছেন। আমি একটা ইমপোর্টেন্ট খবর দেয়ার জন্য আপনাকে ফোন করলাম। আপনি ড. কামাল হোসেনকে যে কোনো ভাবে কোনো নিরাপত্তার হেফাজতে নিয়ে যান।

মোস্তফা মোহসিন মন্টু: আচ্ছা।

শওকত: কারণ, ওনার (ড. কামাল হোসেন) ওপরে এজেন্ট আছে। সেটা হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য যদি টাকা পয়সায় কাজ না হয় বিএনপির, তাহলে তাদের লাস্ট হলো যে ডা. কামাল হোসনকে হত্যা করা। ড. কামাল হোসেন বিএনপির কেউ না। ওনাকে (ড. কামাল) মারলে তারা (বিএনপি) রাজনৈতিক ফায়দা লুটবে।

মোস্তফা মোহসিন মন্টু: হুম।

শওকত: আমি লন্ডন থেকে খবর পেয়েছি, তারেক রহমানের খুব ক্লোজ আমাদের লন্ডনী, আপনি জানেন যে লন্ডনে বিএনপির সব নেতাকর্মী হচ্ছে সিলেটের। সে তারেক রহমানের খুব কাছের এবং দুবাই থেকে অলরেডি সাতজন কিলার পাকিস্তানি বাংলাদেশে ঢুকছে। লাস্ট মোমেন্টে তারা চেষ্টা করবে, ইভেন ইলেকশনের আগের দিন হলেও ড.কামাল হোসেনকে হত্যা করা। আপনি… আমি ডিসি, ডিবিকে বলছি… আপনাদের কালকে অপমান করেছে ড.কামাল হোসেন, ওই অজুহাতে আপনার ওনাকে নিয়ে আসেন, কারণ ওনাকে সেভ করা হচ্ছে এখন আপনাদের দায়িত্ব।

মোস্তফা মোহসিন মন্টু: ওরা (ডিসি, ডিবি) কোথায় নিয়ে যাবে।

শওকত: ওরা (ডিসি, ডিবি) নিয়ে সেভ কাস্টডিতে রাখবে।

মোস্তফা মোহসিন মন্টু: ওনাকে (ড. কামাল) কাস্টডিতে নিয়ে নিরাপত্তা দিলে তো,

শওকত: বাইরে থাকলে ওনার লাইফ রিস্ক।

মোস্তফা মোহসিন মন্টু: ওরা কি গ্রাউন্ডে নিয়ে যাবে।

শওকত: গ্রাউন্ডতো ব্যাপার না এখানে মন্টু ভাই।

মোস্তফা মোহসিন মন্টু: নিরাপত্তা তো বঙ্গবন্ধুর বাড়িতে ছিলো না, জাতীয় চারনেতার জেলখানার ভেতরে ছিলো। আমাদের হেফাজতে কি মানুষ মরে না।

শওকত: তা তো মরে, কিন্তু রাজনৈতিক ফায়দা লুটার জন্য যদি কেউ করে তাহলে এখন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension