প্রধান খবরবাংলাদেশ

ড. কামাল হোসেন সিইসির বদলি চান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ মন্তব্য করে তার রিপ্লেসের (বদলি) দাবি করেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ড. কামাল হোসেন এ দাবি জানান।ড. কামাল বলেন, সিইসির ওপর প্রথম থেকেই আমরা সন্তুষ্ট ছিলাম না। তার পরিবর্তে একজন বিশ্বাসযোগ্য লোককে আনতে হবে। উনি বয়স্ক লোক, সিনিয়র অফিসার ছিলেন। আমি উনাকে আবারো বলছি, এখনো সময় আছে, এতদিন যা করেছেন করেছেন, এখন থেকে পরিবর্তন হন।

তিনি বলেন, তা না হলে তার রিপ্লেস করা হোক। আমরা উনার রিমুভ (সরিয়ে দেওয়া) চাই না। উনার রিপ্লেস (বদলি) চাই।তিনি আরো বলেন, সম্প্রতি সিইসি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার নির্দেশেই কাজ করছে। তাহলে নিশ্চয়ই তার নির্দেশেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমি জানতে চাই, এমনটা তিনি কেন করছেন?তিনি বলেন, এতদিন যা হয়েছে আমরা তা মেনে নিয়েছি। এখন থেকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে নিতে হবে। তা না হলে আমরা কঠিন পদক্ষেপ নেব।

ড. কামাল বলেন, আমরা সুশাসন চাই, গণতন্ত্র চাই। সুষ্ঠুভাবে জনগণ যাতে ভোট দিতে পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। পুলিশ এক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করতে পারে। তারা যদি নিজেদের সরকারের বাহিনী না ভেবে রাষ্ট্রের বাহিনী মনে করে তাহলেই তা সম্ভব বলেও জানা তিনি।সংবাদ স‌ম্মেল‌নে আরো উপস্থিত ছি‌লেন বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী, সুলতান মুনছুর। এ সময় আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, জেনারেল (অব.) আমসা আমিন এবং একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension