যুক্তরাষ্ট্র

ড. নীনা আহমেদ কংগ্রেসওমেন পদে নয়, পেনসিলভানিয়ার লিউটেনান্ট গভর্ণর পদে লড়ছেন : আসালের এনডোর্সমেন্ট

রূপসী বাংলা ডেস্ক: বাংলাদেশী-আমেরিকান ড. নীনা আহমেদ কংগ্রেসওমেন পদে নয়, নির্বাচন করছেন পেনসিলভানিয়ার লিউটেনান্ট গভর্ণর পদে। ফিলাডেলফিয়ার ইউনিভার্সিটি সিটির তারকা রেষ্টুরেন্টে গত ২৪ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত আসালের পেনসিলভানিয়া চ্যাপ্টার আয়োজিত এনডোর্সমেন্ট মিটিংয়ে ড. নীনা আহমেদ নিজেই এ তথ্য জানান।সভায় তিনি জানান, ফিলাডেলফিয়া (পিএ- ১) থেকে কংগ্রেস পদপ্রার্থী হিসেবে তার সকল প্রস্তুতিই ছিল। কিন্তু সম্প্রতি পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট প্রদত্ত এক রায়ে কংগ্রেস আসনটির পুনর্বিন্যাস হয়। নতুন সীমানা নির্ধারণে নানা জটিলতায় সেখান থেকে কংগ্রেস পদে নির্বাচনী লড়াই থেকে সরে আসতে হয় তাকে। ড. নীনা আহমেদ জানান, তার শুভাকাঙ্খীদের পরামর্শকমে অধিক সম্ভাবনাময় পেনসিলভানিয়ারলিউটেনান্ট গভর্ণর পদে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। সভায় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সর্বাত্মক সহযোগিতা পেলে আগামী ১৫ মে অনুষ্ঠেয় ডেমোক্রেট প্রাইমারীর এ নির্বাচনে বিজয়ী হওয়াটা খুবই সহজ হবে।অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।
পেনসিলভানিয়া চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট শহিদুল ইসলামেরপরিচালনায় আরো বক্তব্য রাখেন, অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী, ন্যাশনাল করেসপন্ডিং সেক্রেটারী জেড ম্যাটালেন, ড. নীনা আহমেদের ক্যাম্পেইন চীফ ড. ইবরুল হাসান চৌধুরী, অ্যাসাল’র ব্রঙ্কস চ্যাপ্টারের প্রেসিডেন্ট সৈয়দ তাহমীদুল হক, নিউজার্সি চ্যাপ্টারেরপ্রেসিডেন্ট ফারুক হোসেন, পেনসিলভানিয়া চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও নূর উদ্দিন নাহিদ, কমিউনিটি এক্টিভিস্ট আলা উদ্দিন পাটোয়ারী, মো. জহিরুল হক, মো. খালেকুজ্জামান, এআর খান লাভলু, শাহ আহমেদ, মো. আজিজুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে ড. নীনা আহমেদকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করে বলেন, তিনি শুধু পেনসিলভানিয়াবাসীর প্রার্থী নন, তিনি সকল বাঙালীর প্রার্থী। ড. নীনা আহমেদ কমিউনিটিকে অনেক কিছু দিয়েছেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে তার মাধ্যমে কমিউনিটির আরো অগ্রগতি ঘটতে পারে। এখন সময় এসেছে তার জন্য কিছু করার। তিনি বলেন, আমেরিকার প্রতিটি রাজ্যের দক্ষিণ এশীয়কমিউনিটি তার জন্য কাজ করবে। অ্যাসাল সবাইকে এক ছাতার নিচে এনে সে কাজটি করার প্রয়াস চালাবে। আমেরিকায় দক্ষিণ এশীয়দের শক্তিশালী করতে ড. নীনার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করার আহব্বান জানান তিনি।ড. নীনা আহমেদ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চেইন ইমিগ্রেশন বন্ধসহ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরিপন্থী আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের অধিকার আদায়ে সবাইকে আমেরিকার মুলধারার রাজনীতির সাথে যুক্ত হতে হবে।বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ড. নীনা আহমেদকে পেনসিলভানিয়ার প্রথম বাংলাদেশী মহিলা লিউটেনান্ট গভর্ণর হিসেবে নির্বাচিত করার জন্য কাজ করতে হবে। আসন্ন প্রাইমারীতে ড. নীনাকে জয়যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে আসালের সদস্যরা ছাড়াও স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নের্তৃবৃন্দ অংশ গ্রহন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension