
ড. মাহাথির মোহাম্মদ বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব
রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক: বর্ষসেরা মুসলিম পুরুষ (দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
দ্য মুসলিম ৫০০-এর ১০ম বার্ষিক সংস্করণে তাকে এ সম্মাননা দেয়া হয়েছে। মালয়েশিয়ার ১৪তম নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রশংসা করা হয়েছে তাকে। তাকে বর্ণনা করা হয়েছে ‘লাখে একজন’ হিসেবে। পূর্ব-এশিয়া অঞ্চলের নেতৃত্বে মালয়েশিয়াকে নিয়ে যাওয়ার জন্য এ আখ্যা দেয়া হয় তাকে।
সেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হলেও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকায় মাহাথিরের অবস্থান ৪৪ নম্বরে। এবারই প্রথম তিনি এ প্রকাশনায় স্থান পেয়েছেন।
তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রয়েল অল আল-বায়েত ইন্সটিটিউট ফর ইসলামিক থট এবং দ্য রয়েল ইসলামিক স্টাডিজ সেন্টার তাদের গবেষণায় প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে।
-রানশু



