প্রধান খবরবাংলাদেশ

সারাদেশে পালিত হচ্ছে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বিনামূল্যে বই বিতরণ বিশ্বে নজীর সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ ১ জানুয়ারি মঙ্গলবার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’-এর উদ্বোধন করে শিক্ষামন্ত্রী একথা বলেন। একই সঙ্গে তিনি সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
 
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বছরের প্রথম দিন সারাদেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালিত হচ্ছে। বই উৎসবে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে।
 
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে ‘বই উৎসব দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। দেশব্যাপী প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীসহ চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর জন্য বিতরণ করা হবে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ পাঠ্যবই।
 
পাঠ্যবই সরবরাহ ও উৎসব পালন সম্পর্কে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পক্ষ থেকে জানানো হয়, বই উৎসবের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশে পাঠ্যবই উৎসব পালনে যেন কোনও সমস্যা না হয়, সেজন্য প্রয়োজনীয় সব বই মুদ্রণ শেষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে।’
 
এর আগে, গত ২৪শে ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension