বাংলাদেশ

ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিন শিকদারকে ক্যাম্পাসের ভেতরে অন্য পক্ষের কয়েকজন মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী কালবেলাকে বলেন, ‘ঢাকা কলেজে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।’

সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension