বাংলাদেশ

তথ্যমন্ত্রীর কাছে ৫ হাজার ৭৭১ জন সাংবাদিকের তালিকা

মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তথ্যমন্ত্রীর কাছে সহায়তা চেয়ে সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা জমা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ তালিকা জমা দেয়া হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু এ তালিকা হস্তান্তর করেন।

তালিকা অনুযায়ী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) তিন হাজার ১৬০, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ৪০২, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ১১৪, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ৩৮, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) ৬৬, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) ৭৬, বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) ৬৮, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের (সিবিইউজে) ৭৬, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) ৪৬, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (জেইউকে) ৭৬ এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) ৫৯ জন রয়েছেন। এছাড়া সব জেলার মূল ধারার গড়ে ৩০ সংবাদকর্মী করে ৫৩ জেলায় মোট এক হাজার ৫৯০ জন, যা সব মিলিয়ে ৫ হাজার ৭৭১ জন সাংবাদিকের তালিকা হস্তান্তর করা হয়েছে।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজকে বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা দেয়া হয়েছে। তাদের কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। একই সঙ্গে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে।

এদিকে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স সভাপতি মো. আলমগীর হোসেন খানও এ সময় মন্ত্রীর কাছে নিজ নিজ সংগঠন সদস্যদের তালিকা হস্তান্তর করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারাদেশের সাংবাদিকদের একটি তালিকা দেয়া হয়েছে। তাদের কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension