বাংলাদেশ

তারেক রহমান বিএনপির জন্য চ্যালেঞ্জ

রূপসী বাংলা ডেস্ক:আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে বির্তক এবং খালেদা জিয়ার কারামুক্তির শঙ্কা দুই মিলিয়ে জনমনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের নেতৃত্ব দেওয়ার এখতিয়ার নিয়েই প্রশ্ন তুললেও তা প্রত্যাখ্যান করছে বিএনপি। তবে, তারেক রহমানের নির্বাসিত জীবন বিএনপির জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্নেষকরা।

সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, কারও নাগরিকত্ব পাসপোর্ট থাকা বা না থাকার ওপর নির্ভর করে না, এমন অনেক বাংলাদেশি আছেন যাদের পাসপোর্ট নেই।

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক ও এ্যাটনি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলছেন, পাসপোর্ট সারেন্ডার করায় তারেক রহমানের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হয়েছে। তিনি যখন বিদেশ গেছেন তখন তিনি ব্রিটিশ সরকারের একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে গেছেন। তার মানে এই নয় কি তিনি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নাগরিকত্ব বর্জন করেননি, নাগরিকত্ব কেউ কখনো বর্জন করে না। তিনি সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিক ছিলেন, আছেন, থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণে রাজনৈতিক নেতারা নিপীড়নের শিকার হয়। যাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়, জীবনের ভয় থাকে তারা অন্যদেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন।

ডট ইনফো নামে একটি ফেসবুক পাতায় ভিডিওটিতে তারেক রহমান বলেছেন, আমি বাংলাদেশে জন্মেছি, বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে, বাংলাদেশের জনগণের ভালোবাসায়। তাই রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেড়িয়েছি, ছুটে গিয়েছি। বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে। আমি জানি, মানি ও বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়। বাংলাদেশই আমার ঠিকানা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension