ভারত

তিনি বাইরে থাকলেই রাজ্যে চক্রান্ত, অভিযোগ মমতার

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: যখন মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে থাকেন, তখনই বিরোধীরা চক্রান্ত করে রাজ্যে গন্ডোগোল পাকায়৷ মিলান থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বিদেশি লগ্নী টানতে সপ্তাহ খানেক আগেই ইউরোপে পা দিয়েছিলেন৷

ইসলামপুরের দারিভিটে স্কুল চত্ত্বরে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্র খুন হওয়ার ঘটনার পর বিজেপি দাবি করে, পুলিশ তাঁদের খুন করেছে৷ প্রথমে ১২ ঘন্টার উত্তর দিনাজপুর বনধ ডেকে কিছুটা সাফল্য পেয়েছিল বিজেপি৷ কিন্তু রাজ্য প্রশাসনের বক্তব্য, বুধবার রাজ্যজুড়ে ১২ ঘন্টার বনধ সফল করার জন্য হিংসার আশ্রয় নিতে হয়েছে বিজেপিকে৷ তা সত্ত্বেও রাজ্যজুড়ে ব্যর্থ হয়েছে বনধ করার প্রচেষ্টা৷

বুধবার বনধ সমর্থকরা রাজ্যের দুই প্রান্তে দুটি সরকারি বাসে আগুন লাগায়৷ ইসলামপুরের কলেজ মোড়ে একটি এনবিএসটিসির বাসে আগুন লাগায় বনধ সমর্থকরা৷ পরে একটি বেসরকারি বাসেও আগুন লাগানো হয়েছে৷ ঝাড়গ্রামেও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে৷

এরপর খাস কলকাতাতেও পুলিশের নজর এড়িয়ে সরকারি বাসে আগুন লাগানো হয়৷ বনধ সমর্থকদের এক্ষেত্রে স্থানীয় মানুষ লাঠি, বাঁশের টুকরো নিয়ে তাড়া করে৷ কিন্তু ততক্ষণে জ্বলছে বাস৷ মিলান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই জানান, তিনি যখনই বাইরে যান, চক্রান্ত করে রাজ্যে গন্ডোগোল পাকায় বিরোধীরা৷

এর আগে শিকাগো কিংবা চিন সফরে যাওয়া অল্পের জন্য বাতিল হয়েছে মমতার৷ সেদিক থেকে বলতে গেলে অনেকদিন পর বিদেশ সফরে গিয়েছেন মমতা৷ এরমধ্যেই রাজ্যে বনধের মতো ঘটনা ঘটায় তিনি বিরক্ত৷ বুধবার মিলান থেকেই বলেছেন, বিদেশের মাটিতে তাঁর সরকারের বানিজ্য সম্মেলনের কথা৷ “Opportunities in Bengal” শীর্ষক বানিজ্য সম্মেলনে বক্তব্য রাখেন ইতালীয় এনডুরা কোম্পানির সিইও সি ফ্রাঙ্কো৷ সিঙ্গুরে ওই কোম্পানীর কারখানা রয়েছে৷ এছাড়া ইতালীয় এঞ্জেল কোম্পানীর প্রতিনিধিরাও সম্মেলনে বক্তব্য রাখেন{ ইউরোপ থেকে কলকাতায় বিনিয়োগের খোঁজে প্রচুর উদ্যোগপতি ওই সম্মেলনে যোগ দিয়েছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension