প্রধান খবরভারত

‘তোমাদের বন্দুক আছে, আমাদের আছে বুক’

ভারতের বর্ণবাদী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি চালানোর বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি প্রশাসনকে হুশিয়ারি করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা মাহমুদ মাদানী।

মঙ্গলবার দেওবন্দের এক সমাবেশ থেকেতিনি বলেন, তোমাদের বন্দুক আছে, আমাদেরও বুক রয়েছে। তোমাদের বন্দুকের গুলি একদিন শেষ হয়ে যাবে; কিন্তু আমাদের বুক শেষ হবে না।

ভারতের ধর্মভিত্তিক ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ১০ দিন ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুলিশের নৃশংসতা ও বর্বরতায় শত শত লোক আহত হয়েছেন।

পুলিশ প্রশাসনকে হুশিয়ারি উচ্চারণ করে মাদানী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আপনাদের আচরণ দুঃখজনক। যদি আপনারা মনে করেন– আপনাদের কাছে লাঠি আছে, তাহলে শুনে রাখুন, আমাদেরও পিঠ আছে।

তোমাদের অত্যাচারে আমরা দমে যাবো না বলে মন্তব্য করে এই বিখ্যাত আলেম আরও বলেন, বরং দিনদিন আমাদের ঈমানি শক্তি বাড়তেই থাকবে, ইনশাআল্লাহ।

জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখার উদ্যেগে আয়োজিত ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন সাহারানপুর জেলা জমিয়ত সভাপতি মাওলানা জহুর আহমাদ কাসেমী।

তিনি পুলিশ প্রসাশনের উদ্দেশে বলেন, আমাদের লড়াই সরকার বা পুলিশের বিরুদ্ধে নয়। পুলিশবাহিনী এবং প্রশাসন আমাদেরই সংস্থা। তাদের সঙ্গে আমাদের কোন লড়াই নেই। তবে আমাদের দাবি– তারা যেনো সরকারের গোলামি করতে গিয়ে আমাদের বিক্ষোভে বাধা না দেন।

এসময় তিনি মুসলিমবিরোধী নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সাহারানপুর জেলায় লাগাতার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension