ভারত

ত্রিপুরায় রাজ্য কমিটি পরিচালিত সংবাদপত্র বন্ধ হওয়ায় ক্ষোভ সিপিএমে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ত্রিপুরার এক প্রগতিশীল দৈনিক ‘ডেইলি দেশের কথা’র রেজিস্ট্রেশন বাতিল হওয়ায় তীব্র নিন্দা করলো সিপিএম ৷ ত্রিপুরায় রাজ্য কমিটি পরিচালিত এই সংবাদপত্রটি বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সিপিএম পলিটব্যুরো৷ পাশাপাশি এই ঘটনায় সংবাদ পত্রের স্বাধীনতা হরণ হলে বলে মনে করেছে সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি৷

সিপিএমের অভিযোগ, ত্রিপুরার বিজেপি সরকার ২রা অক্টোবর থেকে এই পত্রিকাটির প্রকাশ বন্ধ করে দিয়েছে। তারই প্রেক্ষিতে দলের পলিটব্যুরো পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে এই ঘটনার নিন্দার পাশাপাশি সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারের উপর এই মারাত্মক আক্রমণ হওয়ায় এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক মানুষকে প্রতিবাদে সামিল হতে আবেদন করেছে।

পলিটব্যুরো দাবি করেছে, গত চল্লিশ বছর ধরে ‘ডেইলি দেশের কথা’ ত্রিপুরার অন্যতম প্রধান সংবাদপত্র হয়ে উঠেছে এবং এটিই রাজ্যের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক গত ১লা অক্টোবর ‘ডেইলি দেশের কথা’র রিজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তার ফলে এই সংবাদপত্রগুলির রেজিস্টারও রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রত্যাহার করে নিয়েছে।

পলিট ব্যুরো ক্ষোভ প্রকাশ করে বলেছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর এটা এক নির্লজ্জ আক্রমণ। এটা খুবই দুঃখজনক যে ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীতেই ছাপা বন্ধ হয়ে গেল ‘ডেইলি দেশের কথা’ পত্রিকার।

এই ঘটনার প্রেক্ষিতে সূর্য মিশ্র বলেছেন, ‘ডেইলি দেশের কথা’কে বিজেপি সরকার যেভাবে বন্ধ করে দিয়েছে তা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার ওপরে সরাসরি আক্রমণ। তাঁর মতে, সংবাদমাধ্যমের ওপরে এই আক্রমণ জরুরী অবস্থার সময়কেও হার মানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension