প্রধান খবরভারত

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব

রূপসী বাংলা ডেস্ক: ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির বিপ্লব দেব। উপমুখ্যমন্ত্রী হবেন জিষ্ণু দেব। তিনি এখনও  বিধানসভায় নির্বাচিত হননি। কারণ তাঁর বিরুদ্ধে যে বামপ্রার্থী দাঁড়িয়েছিলেন নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তবে তাঁর নাম আজই ঘোষণা করে দেওয়া হয়েছে। পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিতিন গড়কড়ী ও জুয়েল ওঁরাও।জোট সঙ্গী আইপিএফটি-র সঙ্গেও আজ বৈঠক হয় বিজেপির। বৈঠকে স্থির হয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম। এরপর সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যান বিজেপি ও আইপিএফটি-র বিধায়করা। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপি পেয়েছে ৩৫টি আসন। তাদের জোটসঙ্গী আইপিএফটি ৮টি আসন পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension