প্রধান খবরভারতরাজনীতি

ত্রিপুরায় গঠিত হচ্ছে প্রথম বিজেপি সরকার, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ

রূপসী বাংলা ডেস্ক:ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসন ধসিয়ে প্রথমবার ক্ষমতা দখল করেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ প্রমুখ। এছাড়াও থাকতে পারেন দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

পাশাপাশি থাকবেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, বিজেপি নেতা রাম মাধব, ভূপেন্দ্র যাদব, অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রমুখ।

আজ বেলা বারোটায় অসম রাইফেলস ময়দানে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিপ্লব দেবের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জিষ্ণু দেববর্মা। গতকাল সন্ধেয় সিপিএমের রাজ্য দফতরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শপথগ্রহণ অনুষ্ঠানে  থাকার আমন্ত্রণ জানিয়ে আসেন বিজেপি নেতা রাম মাধব ও ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব। সন্ধেয় ত্রিপুরা বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যে অশান্তির পরিবেশ হওয়া সত্বেও সংসদীয় গণতন্ত্রের প্রতি সম্মান জানাতে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন মানিক সরকার সহ ৩ বাম বিধায়ক।

বিজেপি-আইপিএফটি জোট গত সপ্তাহে ত্রিপুরায় প্রায় তিন দশকের বাম শাসনের অবসান ঘটিয়েছে। ৬০টির মধ্যে ভোট হয় ৫৯টি আসনে। বিজেপি জেতে ৩৫টি আসন, আইপিএফটি ৮টি। ১টি আসনে সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ভোটগ্রহণ হতে পারেনি। আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা দাবি করেছেন, নতুন মন্ত্রিসভায় ২টি দফতর পাবেন তাঁরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension