ভারত

থানার ভেতরে পুলিশকে পিটুনি

ভারতের নয়া দিল্লিতে থানার ভেতরই উত্তেজিত জনতার হাতে বেদম মার খেয়েছেন এক পুলিশ সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

নয়া দিল্লির আনন্দ বিহার পুলিশ স্টেশনের ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে ১০/১২ জনের একটি দল ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে রেখে মারধর করছেন। অনেকেই নিজেদের মোবাইল ফোনে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করলেও কেউই হামলাকারীকে থামানোর চেষ্টা করেন নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। যে পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে তিনি আনন্দ বিহার থানার প্রধান কনস্টেবল বলে জানা গেছে।

ভিডিওতে ওই কনস্টেবলকে ক্ষমা চাইতে দেখা গেছে। কিন্তু তারপরও উত্তেজিত জনতা তাকে মারধর করা বন্ধ করেনি।

এদিকে, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension