প্রধান খবরবাংলাদেশ

দক্ষিণে ইশরাকের চেয়ে তাপস বিপুল ভোটে এগিয়ে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।
 
শনিবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত মঞ্চে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
 
ঘোষিত ফলাফলে দেখা যায়, দক্ষিণে ৯৭৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷ তিনি ভোট পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ০৩২। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।
 
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৪ হাজার ৭৭২ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension