প্রধান খবরবাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি এক ব্যবসায়ীকে তার নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
 
নিহত ওই ব্যবসায়ীর নাম দুলাল। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে ব্যবসায়ী দুলালের দোকান ছিল।
 
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
নিহত দুলাল ফেনীর মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সিবাড়ির মালেক সর্দারের ছেলে।
 
২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান।
 
ঘটনার দিন অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করলে তাতে বাধা দেন দুলাল।
 
এ সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
 
এরপর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
নিহত দুলালের দুই ছেলেমেয়ে রয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension