প্রধান খবরভারত

দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে দিলো চলন্ত ট্রেন, নিহত ৫০

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:  উৎসবের আনন্দ কেড়ে নিল বহু প্রাণ। আনবন্দরত মানুষদের উপর দিয়ে চলে গেল ছুটন্ত ট্রেন।

শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে বলে মনে করা হচ্ছে। জখম হয়েছেন কমপক্ষে কয়েকশো জন বেশি মানুষ। এই দু’টি সংখ্যায় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দশমীর সন্ধ্যায় এই চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিমের রাজ্য পঞ্জাবে। ওই রাজ্যের অমৃতসরের কাছে চৌরা বাজার এলাকায় দশেরা অনুষ্ঠানের সময় ঘটে বিপত্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতো অমৃতসরের জোড়া ফটকের কাছে এদিন শুরু হয়েছিল দশেরার উৎসব। বহু মানুষ রেল লাইনের উপর দাঁড়িয়ে দেখছিলে রাবণ বধের সেই অনুষ্ঠান। সেই সময় চলে আসে এক্সপ্রেস ট্রেন। আর তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষ।

অনেকেই ট্রেনের নিচে পড়ে যান। ধাক্কা লাগে রাল লাইনের আশেপাশে থাকা লোকেদের গায়েও। প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূরে অনেকের দেহ ছিটকে পড়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই দুর্ঘটনার জন্য স্থানীয় প্রশাসন এবং অনুষ্ঠানের আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের অভিযোগ, ট্রেন আসার সময় বাঁশি বাঁ অন্য কোনও অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করা উচিত ছিল। অথবা ওই বিশেষ জায়গায় ট্রেন ধীরে চালানোর বা থামানোর ব্যবস্থা রাখা উচিত ছিল। তাহল এই বিপত্তি ঘটত না।

অমৃতসর এবং মানয়ালের মাঝে ২৭ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে রেলের তরফে। দশেরা অনুষ্ঠান চলাকালীন ভীড়ে ঠাসা মানুষদের উপরে দিয়ে একটি ডিএমইউ ট্রেন চলে যায়। ট্রেনের নম্বর হচ্ছে ৭৪৯৪৩। এমনই জানিয়েছেন নর্দান রেলের সিপিআরও।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত জখম মানুষদের চিকিৎসা নিয়ে আমরা উদ্বিগ্ন। সেই চেষ্টা চলছে। একই সঙ্গে আরও জানানো হয়েছে যে এই ঘটনায় জড়িত কোনও ব্যক্তিকে রেহাই দেওয়া হবে না। সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত আসছে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension