
দিল্লিতে কফি খাওয়াতে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ
কফি খাওয়ানোর নাম করে এক তরুণীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। কফি খাওয়ার কথা বলে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে, সেখানেই অস্বাভাবিক যৌন আচরণে লিপ্ত হয় অভিযুক্ত ব্যক্তি। ওই ব্যক্তি ভারতের রাজধানী দিল্লির একটি গাড়ির দোকানের মালিকের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন, দিল্লির এক হোটেলে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার।
২০২২ সালে তাদের পরিচয় হয় এবং দুজনই ফোনে কথা বলতে থাকেন। কিন্তু ফোনে বিরক্ত করায় তাকে বাধ্য হয়ে ব্লক করে দেন তিনি। পরে ওই ব্যক্তি অন্য একটি নম্বর থেকে ফোন করলে ফোন ধরেন এবং কথা বলেন। তাকে কফি খাওয়ার কথা বলেন ওই যুবক।
কোনো সমস্যা না থাকায় তিনিও রাজি হয়ে যান।
গত ১৩ জুন একসঙ্গে কফি খেতে যান। কিন্তু কফির দোকান বন্ধ থাকায় ওই যুবক তাকে নিজের বাড়ি দেখাতে নিয়ে আসেন। এরপর নিজের ঘরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন।
শুধু তাই নয়, ওই তরুণীর অভিযোগ, তাকে ওই যুবক অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেন। এরপর তাকে বাড়িতে দিয়ে আসেন।
ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়েছিলেন তিনি, তাই পুলিশে অভিযোগও জানাতে পারেননি। অবশেষে ২২ জুন তিনি থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মামলা হলেও পুলিশ এখনো অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেনি।
সূত্র : আনন্দবাজার



