যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউজে সাদা পাউডার, কোকেন সন্দেহে তদন্ত শুরু

হোয়াইট হাউসের ভিতরে পাওয়া গেছে সন্দেহজনক সাদা পাউডার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাদক। তবে প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্সি, উদ্ধার হওয়া বস্তুটিকে মাদক বলে নিশ্চিত করেনি। সন্দেহজনক সাদা পাউডার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

‘মাদক’ উদ্ধারের সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

রবিবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ হোয়াইট হাউসের ভিতরে সন্দেহজনক ওই পাউডার পাওয়া যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোকেন।

বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে, যদি মাদক হয় তবে নিরাপত্তার চাঁদরে ঘেরা মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে মাদক এলো কীভাবে?

সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, পদার্থটি কী তা নির্ধারণ করতে আরো পরীক্ষা করা হচ্ছে এবং কীভাবে এটি হোয়াইট হাউসে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তিনি বলেছিলেন, ওয়েস্ট উইংয়ের কাজের এলাকায় এই পদার্থটি পাওয়া গেছে। তবে এ থেকে হুমকির কোনো সম্ভবনা নেই।

এই বিষয়ে নিয়ে তদন্ত চলছে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension