ভারত

দিল্লিতে স্থায়ীভাবে দূতাবাস বন্ধ করল আফগানিস্তান

ভারত থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিল আফগানিস্তান। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার আফগান দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে আফগান দূতাবাস জানিয়েছে, ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে তারা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে আফগান দূতাবাস জানায়, ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কারণে, নয়া দিল্লিতে আফগানিস্তানের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জন্য আমরা দুঃখিত।

বিবৃতিতে আরো বলা হয়, ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সময় আফগানিস্তান সরকার আশা করছিল দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ফের চালু করার জন্য ভারত সরকার অনুকূল অবস্থান নেবে। কিন্তু আট সপ্তাহ অপেক্ষা করা সত্ত্বেও আফগান কূটনীতিকদের ভিসা বাড়ানো হয়নি। ভারত সরকারের আচরণও পরিবর্তন হয়নি।

দূতাবাসের পক্ষ থেকে আরো বলা হয়, দূতাবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত সরকার দুই পক্ষই ক্রমাগত চাপ দিচ্ছিল। এই চাপের মুখে দূতাবাসকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু নয়া দিল্লির আফগান দূতাবাসে পূর্ববর্তী আফগান সরকারের নিযুক্ত কর্মীরাই ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension