প্রধান খবরবাংলাদেশ

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের সংঘর্ষ হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সংঘর্ষের পর লাইনচ্যুত হয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে; এখনো পর্যন্ত শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। সাতটি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের সংখা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কনটেইনার মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension