বিনোদন

দু’বার সমন পেয়েও হাজিরা দিলেন না কঙ্গনা

বলিউডের বিতর্কের কেন্দ্রবিন্দু মানেই অভিনয় শিল্পী কঙ্গনা রানাওয়াত। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সরব তিনি। সুশান্তের মৃত্যুতে বলিউডের নেপোটিজম, ফেভারিটজম এবং নানা অন্ধকার দিক তুলে একের পর এক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনয় শিল্পী। বিতর্কের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে তার নাম।

কিন্তু এই বিতর্কে জড়াতে গিয়ে পড়লেন আইনি বিপাকেও। একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। প্রথমে কৃষি বিল সংক্রান্ত, এরপর সাম্প্রদায়িক উসকানির জন্য এবং সম্প্রতি মানহানির মামলা দায়ের করলেন বলিউডের নামী গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার।

দিন কয়েক আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তার বোন রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে বান্দ্রা মেট্রোপলিটন কোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে এই মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়। জানা যায়, মুনওয়ার আলী সায়েদ নামের এক কাস্টিং ডিরেক্টরের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সেই মামলার প্রেক্ষিতেই ৩ নভেম্বর তারিখে মুম্বাইতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী ও তার দিদিকে। তবে সেইসময়ে নোটিস পেলেও ভাইয়ের বিয়ের অজুহাত দেখিয়ে মুম্বাই পুলিশকে এড়িয়ে যান কঙ্গনা-রঙ্গোলি। এরপর দ্বিতীয়বার সোমবার (৯ নভেম্বর) তারিখে আবার নোটিস পাঠিয়ে ডেকে পাঠানো হয় তাদের। কিন্তু এবারও হাজিরা দেন নি তারা। এমন কি নিজে থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ অবধি করেননি বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মুম্বাই পুলিশের সমন নাকচ করেছেন কঙ্গনা।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, মুম্বাই পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কঙ্গনা তাদের জানিয়ে দেন যে, আগামী ১৫ নভেম্বর অবধি তিনি ভীষণ ব্যস্ত। এরপরই মুম্বাই পুলিশের নোটিসের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension