প্রধান খবরযুক্তরাষ্ট্র

দু’বোতল পানির টিপস সাত লাখ টাকা!

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ইউটিউব বিখ্যাত মিস্টার বিস্ট দুই বোতল পানির টিপস হিসাবে রেখে গিয়েছে প্রায় সাত লাখ ৩৬ হাজার টাকা। এছাড়াও সঙ্গে রেখে গেছেন একটি ছোট্ট নোট, তাতে লেখা রয়েছে, ‘সুস্বাদু পানি দেয়ার জন্য ধন্যবাদ’। শনিবার আমেরিকার নর্থ ক্যারোলিনার গ্রিনভিলের সুপ ডগস রেস্তোরাঁতে এ ঘটনা ঘটে।

প্রথমে রেস্তোরাঁর ওয়েটার অ্যালেইনা একেবারেই বিশ্বাস করেননি। ভেবেছিলেন, ভুলবশত এই ঘটনা ঘটেছে। কিংবা কেউ নিছক মজাই করছেন তার সঙ্গে। নাহলে নগদ সাড়ে সাত লাখ টাকা কেউ টিপস দেন নাকি।

অ্যালেইনা বলেন, এই টিপসটা অত্যন্ত জরুরি ছিল তার কাছে। এটা একেবারে অভাবনীয়। কারণ সুপ ডগসে যারা কাজ করেন, বেশিরভাগই কলেজ পড়ুয়া। সবাই মিলে এই অর্থ ভাগ করে নেবেন বলে ফেসবুকে একটি পোস্টও করেছেন।

রেস্তোরাঁর তরফেও কাস্টারের ছবি শেয়ার করা হয়েছে ফেসবুক পেজে। মিস্টার বিস্টের প্রশংসাও পঞ্চমুখ হয়েছেন তারা।

কেউ লিখেছেন, ‘এরকম মানুষও হয়’? কেউ বলেছেন, ‘বিস্ট একজন উদার মানুষ’। অন্যদিকে বিস্টের অ্যাকাউন্ট থেকে অ্যালেইনার প্রতিক্রিয়ার ভিডিও শেয়ার করা হবে বলে মনে করছেন অনেকেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension