ভারত

ঘুষ-কান্ডে আস্থানা-অলোক ভার্মাকে পাঠানো হল ছুটিতে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ঘুষ কান্ডে আরও অস্বস্তিতে আস্থানা। রাকেশ আস্থানার সমস্ত ক্ষমতা খর্ব করে তাঁকে ছুটিতে পাঠাল সিবিআই। একই সঙ্গে ছুটিতে পাঠানো হয়েছে সিবিআই প্রধান অলোক ভার্মাকেও। তাঁদের জায়গায় নাগেশ্বর রাওকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৯৮৬ সালের আইপিএস ব্যাচের সদস্য ছিলেন নাগেশ্বর রাও। তিনি তেলাঙ্গানার ওরাঙ্গল জেলার মাঙ্গাপেট এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, মঙ্গলবার দায়ের হওয়া এফআইআরের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন রাকেশ আস্থানা। আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত আস্থানাকে গ্রেফতার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি সেদিনই ধার্য হয়েছে। তাঁর মোবাইল ফোন,ল্যাপটপসহ সমস্ত নথি সযত্নে রাখার নির্দেশ দিয়েছেন৷ আদালতের রায়ে স্বস্তি পাওয়ার পরেই রাস্তারাতি সরিয়ে দেওয়া হল রাকেশ আস্থানা এবং অলোক ভার্মাকেও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension