যুক্তরাষ্ট্র

দুর্ঘটনার কবলে জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। গত রবিবার রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার পর সুস্থ রয়েছেন বাইডেন। পরে তাদের নিরাপদে উইলমিংটনের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেই আয়োজন থেকে বের হওয়ার পরই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন বাইডেনের নিরাপত্তাকর্মীরা।

হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য একটি সভায় অংশ নেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই গত রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension