আন্তর্জাতিক

দুর্নীতির মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী

পাকিস্তানের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএনবি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন ভার্সনের খবরে বলা হয়, এনবি চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাজির আহমেদ ভাট ফাওয়াদ চৌধুরীর গ্রেপ্তারি পরোয়ানায় স্বাক্ষর করেছেন। তার আগে তাকে আদিয়ালা কারাগার থেকে হেফাজতে নেয় এনএবি। প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এ কারাগারে তিনি বন্দী ছিলেন।

এর আগে গত ৪ নভেম্বর ফাওয়াদ চৌধুরীকে তার ইসলামাবাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি, চাকরি দেওয়ার জন্য তিনি ৫ মিলিয়ন রুপি ঘুষ নিয়েছেন।

তবে ফাওয়াদ চৌধুরীর স্ত্রী হিবা চৌধুরী অভিযোগ করেছিলেন, কোনো কারণ ছাড়াই তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অজ্ঞাত কোথাও নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন হিবা।

তার আগে গত জানুয়ারিতেও গ্রেপ্তার হন ইমরান সরকারের সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তখন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ইমরান খানের জামান পার্কের বাসায় সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান নির্বাচন কমিশনকে (ইসিপি) হুমকি দিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension