প্রধান খবরবাংলাদেশ

দেশের উন্নয়নে অবদান রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বঙ্গভবনের দরবার হলে গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত নৈশভোজে  দেশের উন্নয়নে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার জন্য সাংবাদিকদের আহ্বান  জানিয়েছেন।

এই নৈশভোজে অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু, একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী, ইউএনবির সিইও মাহফুজুর রহমান, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী, সাবেক সভাপতি আশিষ সৈকতসহ পার্লামেন্ট বিটে কর্মরত বর্তমান এবং সাবেক সাংবাদিকরা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সংসদে কী হচ্ছে সংবাদপত্র ও ইলেক্ট্রনিকস মিডিয়ার মাধ্যমেই তা জাতি জানতে পারছে। নতুবা সংসদে কী হচ্ছে তা কেউ জানতেই পারত না। তিনি আরও বলেন, আপনারা সমালোচনা পর্যালোচনা করবেন, এটাই আপনাদের কাজ। নেতিবাচক খবর পাঠক খায়। তথ্য সত্য হলে বস্তুনিষ্ঠ হলে সেটা হতেই পারে। তথ্য পুরো সত্য না হলে, সেটা না হওয়াই উচিত।

রাষ্ট্রপতি আরও বলেন, সংবাদ প্রকাশে একটু পজেটিভ নিউজও কিন্তু করা যায়। তাতে হয়ত খাবে কম, তবে পাঠকের কাছে কাগজের বস্তুনিষ্ঠতা বাড়বে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension