প্রধান খবরবাংলাদেশ

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত ৮টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আবুধাবি সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন তিনি।

ইতালিতে সরকারি সফর শেষ করে বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত ৩টা) আবুধাবির উদ্দেশে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি করেন তিনি।

bdjournal

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension