প্রধান খবরযুক্তরাষ্ট্র

এবার প্লেবয় মডেলের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ফাঁস

রূপসী বাংলা ডেস্ক:বিতর্ক যেন পিছু ছাড়ছে না জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্নস্টার থেকে প্লেবয় মডেল, কে নেই ট্রাম্পের বান্ধবীদের তালিকায়। এর আগে এক পর্নস্টারের সঙ্গে সম্পর্কের জন্য সমালোচনায় জড়িয়েছিলেন ট্রাম্প৷ এবার তার বিরুদ্ধে অভিযোগ তুললেন এক প্লেবয় মডেল। তার অভিযোগ, তিনি নাকি মার্কিন প্রেসিডেন্টের প্রাক্তন প্রেমিকা৷ এমনকি ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার কথাও জানিয়েছেন তিনি।

তিনি হলেন প্রাক্তন প্লেবয় মডেল কারেন ম্যাকডাউগল। তার দাবি, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠতা এতটাই ছিল যে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়েছিল বলে জানিয়েছেন কারেন। আর এটা সেই সময়, যখন মাত্র এক মাস আগে বর্তমান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ সন্তানের জন্ম দিয়েছেন।

এদিকে কারেনের এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউজ। তবে এনবিসির মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট এর আগেই কারেনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন৷ খবরগুলিকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছেন তিনি।

সংবাদমাধ্যমে প্রকাশ, ট্রাম্পের সঙ্গে কারেনের সম্পর্ক ছিল ৯ মাস। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেনিংয়ে সময় কারেন সেকথা প্রকাশও করেন৷ ২০১৬ সালের ৫ অগাস্ট কারেন এক চটি পত্রিকায় দেয়া  সাক্ষাৎকারে বলেন এক ‘বিবাহিত পুরুষ’-এর সঙ্গে তার ‘রোম্যান্টিক, ব্যক্তিগত ও শারীরিক সম্পর্ক’ হয়েছিল। কিন্তু সেই ‘গল্প’ বেশিদিন চলেনি। ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের তলায় চাপা পড়ে গিয়েছিল৷

পর্নস্টার স্টিফানি শিফর্ড, ওরফে স্টর্মি ড্যানিয়েলের সঙ্গেও যে ট্রাম্পের সম্পর্ক ছিল, সেকথাও জানিয়েছেন প্লেবয় মডেল কারেন ম্যাকডাউগল৷ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, ড্যানিয়েলকে মার্কিন প্রেসিডেন্ট ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন। কিন্তু কেন তিনি এই টাকা দেন, তা জানাননি তিনি।

কিছুদিন আগে এও শোনা গিয়েছিল এই স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কের কথা রাষ্ট্র হয়ে যাওয়া নাকি ঘর ছেড়েছিলেন ট্রাম্প ঘরণি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তখন এও শোনা গিয়েছিল, ট্রাম্প-ঘরণী নাকি হোয়াইট হাউস ছেড়ে থাকতে শুরু করেছিলেন ওয়াশিংটন ডিসি’র এক দামি হোটেলে। অভিমানেই নাকি একা একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেলিয়ানা। অবশ্য হোয়াইট হাউজ এ ব্যাপারে স্পষ্ট করেনি।

 

সূত্র বাংলাদেশ জার্নাল:

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension