আন্তর্জাতিকপ্রধান খবর

ধর্মীয় উৎসব চলাকালে নির্মাণাধীন গির্জার কাঠামো ধসে ৩৬ জনের মৃত্যু

ইথিওপিয়ার মধ্যাঞ্চলে একটি ধর্মীয় উৎসব চলাকালে আংশিকভাবে নির্মিত একটি গির্জার ভেতরে কাঠের ভারা ধসে কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় পুলিশ এবং একজন বেঁচে যাওয়া ব্যক্তির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্র-অনুমোদিত ফানা ব্রডকাস্টিংকে বলেন, বুধবার আমহারা অঞ্চলের উত্তর শেওয়া জোন এলাকায় গির্জায় আসা লোকদের চাপে অস্থায়ী কাঠের কাঠামোটি ভেঙে পড়ে।

গেবেয়েহু বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বেঁচে যাওয়া একজন তাদেসে তেসফায়ে বলেন, কাঠামোটি ভেঙে পড়ে নিচে থাকা মানুষদের পিষে দেয়। আশেপাশের অনেকেই দৌড়ে পালাতে পারলেও যারা মাঝখানে ছিল, তারা মারা যায়।

রয়টার্স জানিয়েছে, ঘটনার একদিন পর ক্ষতিগ্রস্তদের স্যান্ডেলগুলো এবং রাজমিস্ত্রির যন্ত্রগুলো একটি স্তূপে পড়ে থাকতে দেখা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension