
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, আ.লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির শ্রদ্ধা
ঢাকা প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভা কমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড.মির্জা জলিলের এর সভাপত্বিতে ও সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলীর সঞ্চালনায় সোমবার সকাল ১১ টায় ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির সভাকক্ষ (২য় তলা) বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সদস্য সচিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও সভাপতির অনুমোদনক্রমে উপ-কমিটির উপস্থিত সকল সদস্যদের পরিচয় পর্বের শুরু হয়। পরিচয় পর্বের শেষে সকল সদস্যদেরকে উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও কমিটির সকল সদস্যকে আওয়ামীলীগের গঠনতন্ত্র,ফরিদুন্নাহার লাইলীর লেখা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা বই,উপ-কমিটির ছোট নোটবুক ও কলম দেয়া হয়। পাট দিবসকে মাথায় রেখে সকল সদস্যকে উপকমিটির নামসহ পাটের ব্যাগ দেয়া হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইস্রাফিল আলম এমপি,কৃষিবিদ মশিউর রহমান হুমায়ন,একেএম জাকির হোসেন জুয়েল,মশিউর রহমান শিহাব,এ্যাড.আয়শা আক্তার পপি,মোতাহার হোসেন মোল্লা,এ্যাড. শামসুল হক রেজা, কৃষিবিদ সামিউল আলম লিটন,কৃষিবিদ ড.নজরুল ইসলাম, ড.বদরুল হাসান কচি,বাধন মোস্তাফিজ মিথুন,আশরাফ হোসেন,ইঞ্জিনিয়ার শাকীল খান,হামিদা বানু মনি,জহিরুল ইসলাম,বিল্পবী রুমা,ডা. মোঃ আশরাফুজ্জামান সজিব,জাকির হোসেন সাগর,গোলাম বাকী চৌধুরী,রাইসুল ইসলাম জুয়েল,মোঃ জাফর ইকবাল,এ্যাড.আশিকুর রহমান ভূইয়া,পূর্ণিমা রানী সরকার,শিরিন আফরোজ,মোঃআলম হোসেনসহ উপ-কমিটির অন্যান্য সদস্যরা।




