
নওগাঁয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা নওগাঁ জেলা শাখার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
শহরের সাহানাবাগ সিটিতে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ধাপে রোববার বিকেলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা শিশুদের দৌড়, বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা, ফুটবল খেলাসহ হারিয়ে যাওয়া বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করে।
পরে সাহানাবাগ সিটি মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লে: কর্ণেল (অব:) মো. আব্দুল লতিফ খান।
সংস্থার সভাপতি ইন্তাজুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি একে আজাদ, শহিদুল আলম বাচ্চু, সাধারন সম্পাদক মোস্তাকিন রহমান, সহ-সম্পাদক ওয়াজেদ আলী মন্ডল, ডা. আলহাজ্ব মো. এমদাদুল হক, আমিনুল ইসলাম, শাহানাবাগ সিটির স্বত্বাধীকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।



