বাংলাদেশ

নড়াইলের মামলায় খালেদা জিয়ার জামিন ফের নামঞ্জুর

রূপসী বাংলা ডেস্ক:স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইল আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে মামলার জামিন আবেদনের শুনানি শেষে ৫ আগস্ট আদেশের দিন ধার্য করেন জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল জেলার নড়াগাতি থানার চাঁপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নড়াইল আদালতে মানহানির মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে আরো জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে কটূক্তি করেন খালেদা জিয়া। তার এ বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। এরপর ২০১৫ সালের ২৪ ডিসেম্বর দুপুরে রায়হান ফারুকী ইমাম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension