আন্তর্জাতিকপ্রধান খবর

নিঃসঙ্গ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র: মাহাথির

রূপসী বাংলা ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইরানের সঙ্গে ৬ জাতির স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কারণে নিঃসঙ্গ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

থাইল্যান্ডের বিপিএস বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে।

এর কারণ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সমাজ এই আন্তর্জাতিক সমঝোতা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেছে।

মাহাথির মোহাম্মাদ বলেন, আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে একের পর এক আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ভূমিকা রাখার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে মাহাথির আরো বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বেশি সমালোচিত হচ্ছেন যে, তার পক্ষে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভব নাও হতে পারে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ২০১৫ সালের জুলাই মাসে ৬ জাতি অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীনের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এ সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও চলতি ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে বেরিয়ে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: পার্স টুডে

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension