নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউইয়র্কের সংগীতশিল্পীর পাঁচ স্ত্রী একসঙ্গে অন্তঃসত্ত্বা!

নিউ ইয়র্ক সিটির ২২ বছর বয়সি সংগীতশিল্পী জেডি উইল পাঁচজন নারীর স্বামী। একসঙ্গে তার পাঁচ স্ত্রী-ই অন্তঃসত্ত্বা। স্ত্রীদের নিয়ে বেবি শাওয়ারের আয়োজন করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। বিস্ময় প্রকাশ করেছেন ইন্টারনেট ব্যবহারহারকারীরা। খবর নিউ ইয়র্ক পোস্টের।

টিকটকে তার স্ত্রী মিস অ্যাশলেই বেবি শাওয়ারের ভিডিও ও ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আমরা সবাই বোনের মতো।

ভিডিওতে দেখা যায়, জেডি উইলের সঙ্গে তার পাঁচ স্ত্রী আনন্দঘন সময় কাটাচ্ছেন। সবাই মিলে গানের তালে নাচছেন।

অন্য একটি ছবির ক্যাপশনে মিস অ্যাশলেই লিখেছেন, আমাদের সুন্দর পরিবার। আমরা আমাদের সন্তানের বাবাকে ভালোবাসি।

ওই পোস্টে তিনি পাঁচ স্ত্রীর নাম প্রকাশ করেছেন মিস অ্যাশলেই, বনি বি, কে মেরি, জিলিন ভিলা এবং আয়ানলা কালিফা গ্যালেটি।

জেডি উইলের সহকারী ম্যানেজার নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, সমাজ পরিবর্তিত হয়েছে, সেইসঙ্গে আধুনিক সম্পর্কের গতিশীলতাও পরিবর্তিত হয়েছে।

ওই ভিডিওতে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, এমন ঘটনা খুবই বিব্রতকর। আরেকজন লিখেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা। এমন হতে পারে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension