প্রবাস

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় সংবিধান দিবস পালন

প্রথমবারের মতো নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর ‘জাতীয় সংবিধান দিবস’-এর প্রেক্ষাপট ও গুরুত্বের ওপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এ বিশেষ আলোচনার শুরুতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মাত্র এক বছরেরও কম সময়ে বঙ্গবন্ধুর সরকার জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি লিখিত সংবিধান উপহার দেন যা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি ‘সোনার বাংলা’ বাস্তবায়নে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এছাড়া ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসেও প্রথমবারের মতো ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও কাউন্সিলর শামীমা ইয়াসমিন স্মৃতি।


পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান জাতীয় সংবিধান দিবসকে বাঙালি জাতির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।

জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাত্র ১১ মাসের মধ্যে সদ্য স্বাধীন জাতিকে এর দীর্ঘ প্রতীক্ষিত সংবিধান উপহার দেন।

আলোচনায় আরো অংশ নেন মিনিস্টার (ইকোনোমিক) মো. মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর (পলিটিক্যাল-১) মোহাম্মদ মনিরুজ্জামান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension