প্রবাস

নিউইয়র্কে মুক্তিযোদ্ধা মুকুলের ইন্তেকাল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধা শামসুল আনোয়ার মুকুল (৬৬) ১৫ মে বুধবার স্থানীয় সময় বিকাল ৫টায় এস্টোরিয়াস্থ মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)। পাবনার ইশ্বর্দির সন্তান এবং মুক্তিযুদ্ধে বিএলএফ’র প্রথম ব্যাচের (দেরাদুন) মুক্তিযোদ্ধা মুকুলের হার্টের রোগ ছিল। সেই চিকিৎসার জন্যেই ১৪ মে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সে চিকিৎসা সম্পন্ন হবার আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। মরহুমের লাশ-দাফন ইত্যাদি সম্পর্কে খোঁজ-খবর নিতে হাসপাতালে তার স্বজনদের সাথে সাক্ষাৎ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী।

পরিবারের উদ্ধৃতি দিয়ে হাসপাতাল থেকে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুকিত চৌধুরী এ সংবাদদাতাকে জানান, কয়েক মাস আগে চিকিৎসার জন্যে ম্যানহাটানে মাউন্ট সিনাই হাসপাতালে ছিলেন ৫৬দিন। সে সময় তাকে ৩টি স্ট্যান্ট লাগিয়ে দেয়া হয়। ১০দিন আগে লাগানো হয় আরেকটি স্ট্যান্ট। দুদিন আগে হঠাৎ করে পা ফুলে যাওয়ায় বিচলিত মুকুল চিকিৎসকের শরনাপন্ন হন। সেই চিকিৎসাধীন অবস্থায়ই মারা গেলেন মৃদুভাষী এই মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা মুকিত আরো জানান, মুকুলের দুই পুত্রের একজন নিউইয়র্কে এবং অপরজন বাংলাদেশে থাকেন। স্ত্রী ছিলেন হাসপাতালেই।

তিনি উল্লেখ করেন, শুক্রবার বাদ জুমআ জ্যাকসন হাইটস মসজিদে (খাবার বাড়ির সামনের চত্ত্বর) তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সেখানে প্রবাসের মুক্তিযোদ্ধারা তাকে সর্বশেষ অভিবাদন জানাবেন। এরপর কন্স্যুলেটের ব্যবস্থাপনায় মুকুলের কফিন ভর্তি লাশ যাবে বাংলাদেশে গ্রামের বাড়িতে। সেখানেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।

তাঁর মৃত্যুতে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি সকল মুক্তিযোদ্ধাকে তার জানাযায় শরিক হবার অনুরোধ জানিয়েছেন।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension