প্রবাস

নিউ ইয়র্কে শহরে‌ প্রিমিয়াম গ্রুপের খাদ্য বিতরণ

নিউ ইয়র্ক সংবাদদাতা: নিউ ইয়র্ক শহরে‌ প্রিমিয়াম গ্রুপ খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ওজোন পার্কে‌ একটি মসজিদের সামনে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এ আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমারের প্রতিনিধি দল।

প্রতিনিধি দল এবং সন্মানিত অতিথিদের উপস্থিতিতে এদিন এক হাজারেরও বেশি মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। ‌

খাদ্য বিতরণে করেন প্রিমিয়াম গ্রুপের প্রধান ও কমিউনিটি অ্যাকটভিস্ট বাবু খান, নিউ ইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও মূলধারার নেতা ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাকটভিস্ট জেড আলম নমিসহ সহ আরও অনেকে।

আয়োজক প্রিমিয়াম গ্রুপের প্রধান বাবু খান জানান, তারা দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে খাদ্য বিতরণ করে আসছেন। মাঝে করোনা মহামারির কারণে কর্মসূচি স্থগিত ছিল। এখন থেকে এ কর্মসূচি নিয়মিত পালিত হবে। খাদ্য কর্মসূচি ছাড়াও বিভিন্ন কর্মসূচি এর আওতায় থাকবে।

মানব সেবায় অবদান রাখার জন্যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার প্রিমিয়াম গ্রুপের প্রধান বাবু খান ও নিউ ইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও মূলধারার নেতা ফাহাদ সোলায়মানকে প্রোক্লেমেশন প্রদান করেন।


অ্যালবাম


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension