প্রবাসযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কের জ‍্যাকসন হাইটস থেকে বাংলাদেশি গ্রেপ্তার

নিউ ইয়র্কের‍ জ‍্যাকসন হাইটস এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) পুলিশ।

মঙ্গলবার স্থানীয় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় তারা তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির আহমেদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। তিনি ২০২২ সালে অবৈধ পথে এসেছিলেন ।

ঘটনার সত‍্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারি রেজাউল আলম অপু । তিনি জানান সাব্বির ৩ বছরের বেশি সময় ধরে বসবাস করলেও কাগজপত্র করতে পারেনি।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযানে যুক্তরাষ্ট্রে আতঙ্কে দিন পার করছেন উপযুক্ত নথিপত্র নেই এমন অনেকেই ।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরুতে এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবৈধ অভিবাসী, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে এবং যারা অপরাধে জড়িত তাদের ব‍্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তিনি এ বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

সূত্র: দৈনিক মানবজমিন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension