
নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কে আবারো করোনা আক্রান্তের নতুন রেকর্ড!
করোনাভাইরাস মহামারিতে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। শুক্রবার (১৭ ডিসেম্বর) কর্মকর্তারা সেখানে ২১ হাজার ২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পরিসংখ্যান অনুসারে, এর আগে সেখানে সর্বোচ্চ দৈনিক শনাক্ত রেকর্ড হয়েছিল চলতি বছরের ১৪ জানুয়ারি। ওই দিন ১৯ হাজার ৯৪২ জন করোনা আক্রান্ত হন।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কম।
নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। তুলনামূলক হিসাবে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮ জন।
সংক্রমণ চূড়ায় পৌঁছার সময় মধ্য এপ্রিলে নিউ ইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।



